বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলে  ভারতের আজমল গ্রুপ শিক্ষাক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছে: আচার্য ড. পানিসারি

মিলন লস্কর, শিলচর (ভারত) :    |    ০২:৫০ পিএম, ২০২৬-০১-০১

সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলে  ভারতের আজমল গ্রুপ শিক্ষাক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছে: আচার্য ড. পানিসারি

মিলন উদ্দিন লস্কর :
গুয়াহাটি, আসাম(ভারত)  ৩১ ডিসেম্বর: আজমল পরিবারের মধ্যে সততা,নিষ্ঠা এবং ধর্মপরায়ণা থাকায় উত্তরপূর্ব ভারতের আসাম রাজ্যের  হোজাইর মত  ছোট্ট জেলার আলিনগর থেকে যাত্রা করে  দুবাই হয়ে আজ সুগন্ধী ব্যবসায় আজমল গ্রুপ  আন্তর্জাতিকস্তরে এক সুপরিচিত জনপ্রিয় ব্রেন্ড। এই পরিবার তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে হোজাই সহ সারা রাজ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলে শিক্ষার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। বুধবার আসামের  হোজাইস্থিত মরিয়ম আজমল উইম্যান্স কলেজ অব সায়েন্স এন্ড টেকনোলজি  প্রাঙ্গনে ২০২৫ সালে আজমল সোপার -৪০ প্রকল্পের মাধ্যমে নিট ও জেইই পরীক্ষায় সফলতা অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন গুয়াহাটির রয়েল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের আচার্য ড. অশোক কুমার পানসারি। তিনি আরও বলেন,মানুষ অর্থ ও যশের পেছনে অন্ধের মত ছুটছে। কিন্তু সবকিছুই ক্ষণস্থায়ী। একমাত্র কর্মই স্থায়ী। আজমল পরিবার শিক্ষা  এবং সমাজসেবায় যে নজির রেখে যাচ্ছে, তারজন্য তারা শতশত বছর মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
ড. পানসারি সংবর্ধিত ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন,শুধু ডাক্তার,ইন্জিনিয়ার, আইএএস,আইপিএস, বিচারক হলে হবে না তাদের নিজনিজ পেশায় দক্ষ হয়ে উঠতে হবে। পাশাপাশি মানবিক মানুষ হয়ে প্রতিবেশী গরীব-দুঃখীদের পাশে দাড়াতে হবে।নিজের মা-বাবার  স্বপ্ন পূরণ সহ আজমল ফাউন্ডেশনের  প্রতি তাদের কৃতজ্ঞ হতে হবে।ড.পানসারি অনুষ্ঠানে উপস্থিত সমবেত ছাত্রছাত্রীদের মাদক ও নেশাদ্রব্য থেকে দূরে থাকার আহ্বান জানান।
এদিনের অনুষ্ঠানে আজমল সুপার -৪০ -র মাধ্যমে অসম সহ দেশের বিভিন্ন প্রান্তের প্রথম সারির মেডিকেল এবং ইন্জিনিয়ারিং কলেজে স্থান পাওয়া ছয় শতাধিক  কৃতি ছাত্রছাত্রী সহ আজমল ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইনের ডিগ্রি  ও বি এড ডিগ্রিধারী ছাড়াও আইনী এবং প্রশাসনিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিযুক্তিপ্রাপ্তদেরও সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে আজমল গ্রুপের চেয়ারম্যান আমিরুদ্দিন আজমল,  ট্রস্টি বদরুদ্দীন আজমল,সিরাজ উদ্দিন আজমলও ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাইকে সমাজ ও দেশের সম্পদ হয়ে উঠার আবান জানান।সংবর্ধনা অনুষ্ঠানে হোজাইর আরেক কৃতি সন্তান তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুগন্ধী ব্যবসায়ী মোস্তাক আনফর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মোস্তাক আনফর বলেন,আজমল পরিবারের ধর্মপরায়ণতা, একতা, ভালবাসা,সমাজের প্রতি দায়বদ্ধতা সর্বোপরি মানবতা এবং ইনসানিয়তের জন্য  অসমকে বিশ্বের দরবারে নিয়ে যেতে সক্ষম হয়েছে।এই পরিবারের সদস্যদের অনুপ্রেরণা পেয়ে তিনিও আজ সুগন্ধি ব্যবসায় প্রতিষ্ঠিত হতে পেরেছেন  বলে অকপটে স্বীকার করে নেন।
আজমল ফাউন্ডেশনের ডিরেক্টর ড. খসরুল ইসলাম বলেন,অসমের দরিদ্র অথচ মেধাসম্পন্ন শিক্ষার্থীদের চিকিৎসক ও প্রকৌশলী হবার স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে আজমল ফাউন্ডেশনের অধীনে " আজমল সুপার-৪০ " নামের একটি প্রকল্পের সূচনা করা হয়েছিল ২০১৬ সালে।মাত্র ৪০ জন প্রশিক্ষার্থী দিয়ে এর যাত্রা শুরু হয়েছিল।বর্তমানে এই প্রকল্প সর্বভারতীয় ক্ষেত্রে এক পৃথক পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছে।চলতি বছরে নিট পরীক্ষায় আজমল সুপার- ৪০ পুনরায় এক ঐতিহাসিক সফলতা লাভ করে।২০২৫ সালে ৫৬৩ জন উত্তীর্ণ হয়ে এক রেকর্ড সৃষ্টি করতে সক্ষম হয়েছে। চলতি বছরে অসম থেকে মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ২৫ শতাংশ ছাত্রছাত্রীই  আজমল সুপার -৪০ এর সৃষ্টি। খসরুল ইসলাম আরও জানান,এখন পর্যন্ত ১৮০০র অধিক  ছাত্রছাত্রী দেশের বিভিন্ন প্রান্তের মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ লাভ করেছে। জেইই-র মাধ্যমে আরও ২ শতাধিক শিক্ষার্থী ইন্জিনিয়ারিং প্রতিষ্ঠানে পাঠরত।
খসরুল আরও জানান,কৃতি শিক্ষার্থীদের অধিকাংশই আর্থিক দিক  দিয়ে দুর্বল পরিবারের। শিক্ষার্থীদের মেধা এবং স্বপ্নের কথা বিবেচনা করে আজমল ফাউন্ডেশন সম্পূর্ণ বিনামূল্যে কোচিং শিক্ষার সম্পূর্ণ খরচ সহ বৃত্তিরও ব্যবস্থা করেছিল।উল্লেখ্য,২০১৯ সালে ২২ জন,২০২০ সালে ৮২, ২০২১ সালে ১৫০, ২০২২ সালে ২৪০,২০২৩ সালে ৩৫০ এবং ২০২৪ সালে ৪৫০ জনের অধিক শিক্ষার্থী নিট উত্তীর্ণ হয়েছিল আজমল সুপার - ৪০ থেকে ।২০২৫ সালে জেইই -তে ৫৬৩ জন শিক্ষার্থীর সফলতা আজমল সুপার -৪০ এর জন্য এক গৌরবের বিষয়।প্রসঙ্গক্রমে ফাউডেশনের ডিরেক্টর খসরুল ইসলাম জানান,আজমল ফাউন্ডেশন পরিচালনাধীন রাজ্যের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ৩২ হাজার ছাত্রছাত্রী বিভিন্ন স্ট্রিমে পড়াশুনা করছেন। এই প্রতিষ্ঠানগুলিতে শুধু মুসলিম নয় পাহাড়ি সমতলী সকল সম্প্রদায়ের পড়াশুনার সুযোগ রয়েছে।  এই সাফল্যের জন্য আজমল ফাউন্ডেশনের ট্রাস্টিরা শিক্ষক- শিক্ষিয়িত্রীদের নিষ্ঠা এবং কঠোর শ্রমের ভূয়সী প্রশংসা করেন।এদিন সকল কৃতি শিক্ষার্থী সহ শিক্ষক- শিক্ষয়িত্রীদের স্মারক এবং উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ।
আজমল ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে   হোজাই শহর এদিন উৎসবের আনন্দে মেতে উঠে। আসাম ছাড়াও  উত্তর পূর্ব ভারতের  বিভিন্ন রাজ্য থেকে ছাত্র অভিভাবক সহ ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা মিলে দশ,হাজারের অধিক লোক সমাবেশ ঘটে।সবাইকে আজমল ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাতরাশ ও দুপুরের আহার প্রদান  করা হয়।
ছবি: সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে আজমল ফাউন্ডেশনের কমকর্তা ও অতিথিরা।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর